আওয়ামী লীগেরও একদফা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সরকার পতনের এক দফা দাবির পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগও একদফা ঘোষণা করেছে। দলটির একদফা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন নয়। নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির খবর জানেন? তাদের একদফা জানেন? তাদের একদফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা। শেখ হাসিনা ছাড়া কোনও নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।

Manual8 Ad Code

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় শান্তি সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন, বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যেই নেত্রীর সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, পরিশ্রম ও সততাকে পছন্দ করে। যিনি সারা রাত জেগে জেগে মানুষের কথা ভাবেন। রাত দুইটায় ফোন করেও যাকে পাওয়া যাবে। আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না। তাদের একদফা! আমাদেরও একদফা সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code