আওয়ামী লীগ-বিজেপি আঞ্চলিক স্বার্থে একসঙ্গে কাজ করবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘদিন ধরে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। উভয় রাজনৈতিক দল ভবিষ্যতে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।

সোমবার (৭ আগস্ট) দিল্লিতে সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জেপি নাড্ডা একথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন ড. তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আরমা দত্ত ও প্রফেসর মেরিনা জাহান।

Manual1 Ad Code

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— আওয়ামী লীগ ও বিজেপি এ অঞ্চলের স্বার্থের জন্য একসঙ্গে কাজ করবে।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্থল সীমান্ত ও সুমদ্র সীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসা হয়েছে।

Manual4 Ad Code

বিজেপির প্রেসিডেন্ট কৃতজ্ঞতার সঙ্গে জানান যে, আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কারণে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সমস্যার সমাধান হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code