আওয়ামী লীগ হাইব্রিড ও অবৈধ সরকার – ডঃ খন্দকার মোশাররফ হোসেন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ সারা দেশের সব মহানগর গুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ চলছে, আজ সারা বাংলাদেশের মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এই সরকার ১০টাকা করে চাল খাওয়াবে বলে সাধারন মানুষকে বলেছিল। এভাবে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের না কমিয়ে দাম বার বার বাড়িয়ে চলছে।

Manual8 Ad Code

এই সরকারের লুঠপাটের কারনে আজ দ্রবমূল্য এর উর্দ্ধগতি। ধনিরা ধনি হচ্ছে গরীবরা গরীব হচ্ছে কারন সরকার জনগনের দ্বারা নির্বাচিত নয়।
বেগম খালেদা জিয়ার তত্তাবধায়ক ব্যবস্থা রেখেছিলেন আওয়ামী লীগ তা বাতিল করেছে, এখন আর নির্বাচনের দরকার হয়না। ২০১৪ সালে বিনাভোটে এবং  ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট আগের দিন রাতে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসেছে ।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্র কে হত্যা করেছে। আন্তর্জাতিকভাবে আর এদেশ কে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখে না। তারা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে। এই সরকার হাইব্রিড সরকার। এরা একটি সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেট করে দেশে লুঠপাট করছে।  যে দেশে গনতন্ত্র থাকে না সেই দেশে মানবাধিকার থাকে না। তিনি গুম, খুনের কথা উল্লেখ করে বলেন তা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে। আইনের শাসন নেই। যার কারনে সরকারের একটি প্রতিষ্টানেকে নিশেধাক্ষা আরোপ করেছে, তা জাতি হিসেবে আমাদের জন্য  লজ্জাজনক।
 তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের বিএনপি ও বর্তমান আওয়ামী লীগ সরকারের তুলনা করে বক্তব্য রাখেন। বিচার বিভাগ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন। জিয়াউর বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্টিত করেছিলেন।
আওয়ামী গণতন্ত্র কে হত্যা করেছে, আওয়ামী লীগ ও গণগন্ত  এক সাথে যায় না। আওয়ামী লীগ থাকলে গনতন্ত্র প্রতিষ্টা হবেনা, বেগম খালেদা জিয়ার মুক্তি দিবেনা, তারেক রহমানকে দেশে আসতে দিবেনা তাই আওয়ামী লীগ হঠাতে হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতায় ভিতরে না আনতে পারলে ব্যর্থতার দ্বায়ভার নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার কে পদত্যাগ করতে আহবান জানান।
এ সময় তিনি হজরত শাহজালাল ও  শাহ পরান (রঃ), মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, এম ইলিয়াস আলী সহ কৃতি সন্তানের পূণ্যভূমিতে বর্তমান সরকারের বিরুদ্ধে সকল কর্মসূচী সফল করার আহবান জানান।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালীর পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উউপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খান, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনউদ্দিন সোহেল, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দীকি খালেদ, মুর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, মাহবুব চৌধুরী, আবুল কালাম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর সভাপতি  ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জাসাস মহানগরের আহ্বায়ক তাজ উদ্দিন  মাসুম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন, সিলেট জেলা  জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, কৃষকদল আহ্বায়ক শহীদ আহমদ মহানগর যুবদলের সদস্য সচিব শাহ্ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে এহসান রাব্বী, জেলা ছাত্রদলেল সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code