আক্কেলপুর প্রেসক্লাব কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুরে ঐতিহ্যবাহী সুনামধণ্য প্রেসক্লাব আক্কেলপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি শফিউল আলম শফি সভাপতি এবং ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মেজবা উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব আক্কেলপুর কার্যালয়ে শফিউল আলম শফির সভাপতিত্বে এক সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি শফিউল আলম শফি সভাপতি এবং ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মেজবা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে আমার সংবাদের এম.এ মান্নান সহঃসভাপতি, প্রতিদিনের সংবাদ এর মওদুদ আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক, গণজাগরনের সকেল হোসেন কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক, সকালের সময়ের শাদমান হাফিজ শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে নির্বাচিত হন। সভায় ভোরের পাতার প্রতিনিধি নিশাত আনজুমানকে নতুন সদস্য হিসাবে মনোনিত করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code