আক্রান্ত হলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশ্বস্ত করে বলেন, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন হামলার শিকার হলে দেশটিকে রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরসহ বেশ কিছু ইস্যুতে রাজধানী ম্যানিলায় বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ফিলিপাইনের ম্যানিলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। পরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফিলিপাইনের সঙ্গে একটি ৭০ বছরের প্রতিরক্ষা চুক্তিকে ‘লৌহ পোশাক’ হিসেবে আখ্যায়িত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code