আগামী জুনে শত যাত্রীবাহী কোচ পুনর্বাসন: সংসদে রেলমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে এরই মধ্যে ১০০টি যাত্রীবাহী কোচ পুনর্বাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ১০০টি পুরাতন ক্যারেজ পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদে তিনি জানান, গত এক দশকে ইন্দোনেশিয়া থেকে ৩০০ মিটারগেজ ও অর্ধশত ব্রডগেজ যাত্রীবাহী কোচ ও ভারত থেকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, রেলওয়ে একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী গণপরিবহন। বাংলাদেশের মতো জনবহুল দেশে সড়ক পথে যানজট থাকায় যাত্রীদের কাছে রেলওয়ের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বর্তমান আধুনিক বিশ্বের রেলওয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, যাত্রী-সাধারণের সুবিধার্থে নতুন কোচগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা যেমন- আধুনিক টয়লেট, ওয়াশিং বেসিন, স্লাইডিং দরজা, টিভি মনিটর, পরিবেশবান্ধব বায়োটয়লেট, শারীরিকভাবে অক্ষম যাত্রীদের জন্য বিশেষ ধরনের টয়লেট, শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার ও স্লিপার কোচের সংস্থান রয়েছে। এছাড়া কোচগুলোতে আরামদায়ক ভ্রমণ সহায়ক উন্নতমানের বগি সংযোজন করা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া ও চীন হতে যথাক্রমে ১৫০টি মিটারগেজ ও শত ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের প্রকল্প চলমান আছে।

মন্ত্রী বলেন, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ও টেন্ডারার্স ফাইন্যান্সিংয়ের আওতায় ২০০টি মিটারগেজ কোচ কেনা হবে। আগামী দুই বছরের মধ্যে কোচগুলোর সরবরাহ পাওয়া যাবে। কোচগুলোতে আরও কিছু নতুন আইটেম যেমন- উন্নতমানের স্লাইডিং ডোর, পরিবেশবান্ধব আধুনিক বায়োটয়লেট, কোচের অভ্যন্তরে ইলেক্ট্রনিক ডিসপ্লে বোর্ড, সিসি ক্যামেরা, উন্নতমানের সিট সংযোজন করা হবে।

Manual7 Ad Code

রেলমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলসংযোগ চালু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও পর্যটকদের আরামদায়ক ভ্রমণের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ট্রেন চালু করা হবে। বাংলাদেশ রেলওয়ের পুরাতন ও আয়ুষ্কাল উত্তীর্ণ কোচগুলো রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় ধীরে ধীরে পুনর্বাসন করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর মাধ্যমে রেলের কোচ সাধারণ যাত্রীর জন্য আরামদায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। রেলকে আধুনিকায়ন করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code