আগামী বছরের জন্য হজের নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

Manual5 Ad Code

বুধবার (২ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সৌদি সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানান ধর্ম সচিব।

Manual1 Ad Code

২০২৪ হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাব নেতারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ (হজ) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব সভাকে জানান, সৌদি সরকার ২০২৪ সনে বাংলাদেশ হতে ১,২৭,১৯৮ জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে। সভাপতি সভার শুরুতে ২০২৩ সনের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code