আজ কার্ল মার্ক্স আসবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
Manual8 Ad Code

‘মার্ক্স ইন সোহো’ নাটকে ভিন্ন এই কার্ল মার্ক্সের বয়ান তুলে ধরেছেন মার্কিন ইতিহাসবিদ, লেখক ও নাট্যকার হাওয়ার্ড জিন। কার্ল মার্ক্সের মৃত্যুর ১০০ বছরের বেশি সময় পরে তিনি এ নাটক লেখেন, যেখানে মার্ক্স তাঁর নামে প্রচার হওয়া ভুল কথাগুলো শুধরে দিতে আসেন। শুধু তা–ই নয়, তিনি বর্তমান পৃথিবীর সমস্যাগুলো নিয়েও তাঁর বিশ্লেষণ তুলে ধরেন। মার্ক্সের চোখ দিয়ে বর্তমান পৃথিবীকে দেখান জিন, যা আজও প্রাসঙ্গিক। এমনকি এ দেশেও।

Manual5 Ad Code

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ‘সোহোতে মার্ক্স’ নামে বাংলায় সেই নাটক নিয়ে হাজির হবে বটতলা ও যাত্রিক। নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নাটকের মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি জানান, নাটকটিতে দুটি বিষয় উঠে এসেছে। এক, কার্ল মার্ক্সের নামে ছড়ানো ভুল ধারণাগুলো অপনোদন। দুই, এত বছর পরও পৃথিবীকে বুঝতে মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা। তাঁর মতে, করোনাকালে মুনাফালোভী মানুষের বিকট চেহারা দেখা গেছে। তাই এ সময়ে নাটকটি যথেষ্ট প্রাসঙ্গিক। শুধু তা–ই নয়, কার্ল মার্ক্সের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে ভেসে ওঠে নীরস এক পণ্ডিতের ছবি। যার নামের সঙ্গে জড়িয়ে আছে শুধু কঠিন কিছু তত্ত্ব। এই নাটকে সেই চেনা চেহারার বাইরের ভিন্ন এক মার্ক্সকে দেখানো হয়েছে, যেখানে তিনি একজন স্নেহময় বাবা, দরিদ্র স্বামী।

Manual2 Ad Code

Manual6 Ad Code

‘সোহোতে মার্ক্স’ নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। অভিনয়ে হুমায়ুন আজম ও উম্মে হাবিবা। কালও মহিলা সমিতিতে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে। আর ৮ ও ৯ তারিখে প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী থাকছে। এই দুই দিন বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি দেখা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code