আটলান্টিক সিটিতে বিএএসজের স্বাস্থ্য ক্যাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার “স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “স্বাস্থ্য ক্যাম্প”এ স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।

Manual3 Ad Code

এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন সহ স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ পায়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় ও বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ করে দেওয়ায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন “স্বাস্থ্য ক্যাম্প” কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code