আটলান্টিক সিটিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ম্যুরাল অঙ্কন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত চার সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে আটলান্টিক সিটির সড়কে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ম্যুরাল অংকন করা হয়েছে।এই উপলক্ষে আটলান্টিক সিটির সিভিল রাইটস গার্ডেনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল আগামী বছর থেকে সেপ্টেম্বর মাসকে আটলান্টিক সিটিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার‘ মাস হিসেবে গন্য করা হবে বলে ঘোষনা দেন।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে মেয়র মার্টি স্মল আটলান্টিক সিটির মার্টিন লুথার কিং বুলোভারড এর আটলান্টিক এভিনিউ থেকে প্যাসিফিক এভিনিউ পর্যন্ত সড়কে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ম্যুরাল অংকনের কর্মযজ্ঞে অংশ নেন।এই সময় আটলান্টিক সিটির কাউন্সিলররা ছাড়াও বিভিন্ন কমিউনিটির

Manual6 Ad Code

বিপুল সংখ্যক লোকজন এই ম্যুরাল অংকন কর্মযজ্ঞে মেয়রের সাথে অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code