আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে লড়াইয়ের প্রত্যাশা তামিমের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ মহাযজ্ঞ আর মাত্র ১০০ দিন পরেই শুরু হতে যাচ্ছে। এমন গোল্ডেন দিনেই সীমিত ওভারের এই বিশ্ব আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Manual8 Ad Code

আসন্ন এই বৈশ্বিক আসরে নিজের দল নিয়ে বেশ আশাবাদী লাল-সবুজের কাপ্তান তামিম ইকবাল। আর এই দল নিয়েই বিশ্বমঞ্চে লড়াইয়ের প্রত্যাশা তামিমের।

Manual5 Ad Code

আইসিসির সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলপতি জানালেন, যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাবো, তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং ওয়ানডে সুপার লিগে আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।

Manual7 Ad Code

তবে বিশ্বমঞ্চের এই লড়াইয়ে কোনো দলকেই সহজ বলতে নারাজ দেশসেরা এই ওপেনার। তার (তামিম) ভাষ্য, টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code