আন্দোলনে শহীদদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, সেই শহীদদের পরিবারের কাছে পুলিশের পক্ষে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান আইজিপি বাহারুল আলম।

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের সহায়তায় পুলিশের কতিপয় কর্মকর্তা আইন ভঙ্গ করেছেন ও বাড়াবাড়ি করেছেন।

Manual7 Ad Code

আন্দোলনের সময় নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি।’

Manual3 Ad Code

যেসব পুলিশ সদস্য আন্দোলনে মারা গেছেন, তাদের পরিবারকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইজিপি।

Manual6 Ad Code

হত্যার ঘটনায় আইনের আশ্রয় পুলিশ নেবে কিনা, না নিলে পুলিশের মনোবলে ঘাটতি তৈরি হতে পারে কি না— জানতে চাইলে আইজিপি বলেন, আইন তো সবার জন্যই সমান। হত্যাকাণ্ড বা যে কোনও অপরাধ। আইনের আওতায় আদালতের বিচারের আওতায় আসা উচিত। আমরা সেভাবেই করবো। সেভাবেই হয়ে আসছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code