‘আফগানিস্তান থেকে এখন মুখ ফিরিয়ে নেওয়ার সময় না’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত দেবরাহ লিওনস বলেছেন, আফগানিস্তান মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে। দেশটির প্রায় দুই কোটি মানুষ ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে। আফগান জনগণ থেকে এখন মুখ ফিরিয়ে নেওয়ার সময় না।

জাতিসংঘের নিরপত্তা পরিষদের সভায় আফগানিস্তানে নিযুক্ত বিশেষ এই দূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দেশটিতে সহায়তা প্রদানের উপায় খোঁজার আহ্বান জানান।

Manual4 Ad Code

দেবরাহ লিওনস বলেন, আফগান জনগণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঐতিহাসিক ভুল হবে। এর আগেও এই ধরনের ভুল মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে।

Manual1 Ad Code

জাতিসংঘ দূত দেবরাহ লিওনসের মতে, আফগানিস্তানের বিপর্যয় এড়ানো সম্ভব। কারণ এই সঙ্কটের প্রধান কারণ তালেবানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। গত আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর আন্তর্জাতিক মনিটরি ফান্ড আফগানিস্তানের ৪৫০ মিলিয়ন তহবিল বন্ধ করে দেয়। এছাড়া সেন্ট্রাল ব্যাংক দেশটির ৯ বিলিয়ন ডলার আটকে দেয়।

Manual3 Ad Code

বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের এই দূত আন্তর্জাতিক গোষ্ঠীকে এই নিশ্চয়তা প্রদান করেন যে, ফান্ড যাতে তালেবানের হাতে না যায় জাতিসংঘ তার জন্য যা করা প্রয়োজন তা করবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code