আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবিবার দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে তার দেশের অংশগ্রহণের অবসানের খবর নিশ্চিত করে বলেছেন, দেশটি থেকে ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, গত এপ্রিলে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় যে তারা আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তানে থাকা তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নেবে। সংঘাতপূর্ণ এ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অবসানে ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যানবেরা এ ঘোষণা দেয়।

Manual6 Ad Code

The final Aussie troops ship out. Picture: NCA NewsWire/Gary Ramageপ্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন স্কাই নিউজ’কে বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০ শতাংশ সৈন্য ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে’ আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘এর মানে আমরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোন অংশ হতে চাই না, তা না বরং আমরা এমনটা মনেকরি যে এটা আমাদের জাতীয় স্বার্থের বা আমাদের মিত্র দেশগুলোর স্বার্থের একটি অংশ।’ ‘আপাতত: এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code