আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত: বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি এটা অন্য আরেকজন প্রেসিডেন্টের জন্য রেখে দিতে পারি না। আফগানিস্তানে সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।’

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি। আফগানিস্তানে তালেবানের হাতে যুক্তরাষ্ট্র সমর্থক সরকারের পতনের পরিপ্রেক্ষিতে তুমুল সমালোচনার মধ্যে এ মন্তব্য করেন বাইডেন। খবর আল জাজিরা ও বিবিসির।

Manual8 Ad Code

তালেবানের হাতে কাবুলের পতনের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বাইডেন। ভাষণটি দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়।

Manual5 Ad Code

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে আশরাফ গনি (সদ্যসাবেক আফগান প্রেসিডেন্ট) নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু তার এ ধারণা ভুল ছিল।যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয়, সেখানে মার্কিনরা এমন একটি যুদ্ধে প্রাণ দিতে পারে না।’

২০০১ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাবাহিনী। চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর মে থেকে আফগানিস্তান দখলে অভিযানে নামে তালেবানগোষ্ঠী এবং দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে ২৮টির দখল করে নেয় তালেবান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code