আবরার-নাসিমের বলে শ্রীলঙ্কার ভরাডুবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: কলম্বো টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়। পাকিস্তানের দুই বোলার আবরার আহমেদ ও নাসিম শাহর বোলিংয়ে প্রথম দিন চা বিরতির ঠিক আগে ১৬৬ রানে গুটিয়ে গেলো তারা। দুজনে মিলে ভাগাভাগি করেছেন সাতটি উইকেট।

Manual7 Ad Code

ধনঞ্জয়া সিলভা আবারও পাকিস্তানি বোলারদের সামনে প্রতিরোধ গড়েন। ইনিংস সেরা ৫৭ রান আসে তার ব্যাটে। তিনি ছাড়া আর কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। আবরার ৫৪ রান দিয়ে চার উইকেট নেন। নাসিম শেষ করেছেন ৪১ রান খরচায় তিন উইকেট নিয়ে।

Manual7 Ad Code

ব্যাটারদের দুর্বল শট বাছাই ও ফিল্ডারদের অসাধারণ প্রচেষ্টার সম্মিলন ছিল এই ইনিংস। শ্রীলঙ্কান ব্যাটাররা যেন উইকেট ছুড়ে দিয়ে এসেছে। পাকিস্তান তাদের সব সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে।

Manual6 Ad Code

৩৬ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা ১৩ ওভার শেষ না হতেই। দিনেশ চান্ডিমালকে নিয়ে ধনঞ্জয়ার ৮৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিল স্বাগতিকরা। ৩৪ রানে চান্ডিমালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code