আবারও বাংলাদেশের কোচ হতে চান ক্রুইফ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
স্পোর্টস ডেস্কঃ আবারও জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। তিনিও বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তার আবেদন গুরুত্ব সহকারে বিবেচনার টেবিলে রাখা হয়েছে। তবে তাকে নেওয়া হবে কি না সেটা চূড়ান্ত হতে এখনো অনেক দুর। কারণ, আরও তিনটি আবেদন রাখা আছে। স্পেন, ইংল্যান্ড এবং জার্মানির কোচের আবেদন এখন বিবেচনায় রয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘ক্রুইফ আবার বাংলাদেশে ফিরতে চান। তিনিও জাতীয় দলের কোচ হতে আবেদন করেছেন। কিন্তু আবেদন করলেই তো হবে না। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করিনি। কারণ, স্প্যানিশ কোচ, জার্মান কোচ এবং ইংলিশ কোচও এই তালিকায় রয়েছে। দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Manual5 Ad Code

লুডভিক ডি ক্রুইফ বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৩ এইফসি চ্যালেঞ্জ কাপে। সেবারই তিনি প্রথম দায়িত্ব পান। ২০১৫ সালের নভেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্যন্ত ছিলেন। ২০১৬ সালে এশিয়ান কাপে আবার এসেছিলেন ক্রুইফ। তবে ২০১৩ সালে নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবলে কাঠমান্ডুতে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। ওটাই ছিল নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়।

Manual3 Ad Code

ইংলিশ কোচ জেমি ডে এখনো বাফুফের কোচ হিসেবে চাকরিতে বহাল রয়েছেন। তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে আগষ্টে। জেমিকে বাদ দিতে হলে তার পুরো বেতন দিতে হবে। ঢাকা হতে ইংল্যান্ডে জেমির সঙ্গে যোগাযোগ করলে জেমি জানিয়েছেন, তিনি এখনো বাফুফের কোচ, ২০২২ সাল পর্যন্ত। জেমিকে বলা হয়েছিল কাজ না করেও ২০২২ সাল পর্যন্ত বেতন নিতে চান আপনি ? জেমি বলেন, ‘দেখা যাক।’

Manual5 Ad Code

বাফুফে এবং জেমির মধ্যে আলোচনা হয়েছে জেমিকে ছেড়ে দেবে বাফুফে- এমন দাবী বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের। তিনি জানিয়েছে, একটা সমঝোতামূলক আলোচনা করে আমরা জেমিকে ছেড়ে দেবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code