আবারও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা দিলেন সালাউদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশে প্রথমবারের মতো মেয়েদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফে। গত ১৫ মে হওয়ার কথা থাকলেও তা আদতে মাঠে গড়াতে পারেনি। গুঞ্জন উঠেছিল, নারীদের নিয়ে লিগ না-ও হতে পারে। তবে আজ সোমবার (২৯ মে) বাফুফের জরুরি সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন নতুন করে লিগ শুরুর ঘোষণা দিয়েছেন। আগামী ১০ জুন থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর নতুন তারিখ নির্ধারণ হয়েছে।

Manual4 Ad Code

জরুরি সভা শেষে সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ ১০ জুন থেকে শুরু হবে। ১২ দিনে হবে ১৩টি ম্যাচ। এটা এখন বলা দরকার যে ফিফা উইন্ডোতে লিগ করছি যেন বিদেশি খেলোয়াড় আসতে পারে। নাহলে আসতে পারবে না। চার দল নিয়ে হবে।’

Manual1 Ad Code

মেয়েদের লিগটা পরীক্ষামূলক হিসেবে এই বছর আয়োজন করছে বাফুফে। এটা ফলপ্রসূ হলে সামনের দিকে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সালাউদ্দিন, ‘আপাতত এক বছরের জন্য হবে। যদি দেখা যায় এটা ফলপ্রসূ হয়েছে তাহলে ৫ থেকে ১০ বছরের জন্য করার চিন্তা থাকবে। এখন আপাতত ট্রায়াল বেসিস হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code