আব্দুল মান্নান এমপি আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি- সোনাতলা) সংসদ সদস্য আব্দুল মান্নান (৭০) আর নেই। শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি জানান, আব্দুল মান্নান এমপি শনিবার সকাল সোয়া ৮টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual6 Ad Code

আব্দুল মান্নানের মামা মমতাজুর রহমান জানান, সকালে হাসপাতালে আব্দুল মান্নান মারা যান।

Manual8 Ad Code

 

এর আগে বৃহস্পতিবার রাত থেকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

Manual1 Ad Code

আবদুল মান্নান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে ল্যাব এইড হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

আব্দুল মান্নান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মান্নান

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code