আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য এনসিপির তদন্ত কমিটি গঠন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

দলীয় সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য এনসিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডা: তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো: আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল

Manual2 Ad Code

গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র তৃতীয় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত স্মারক নং – এনসিপি/সা.স./২০২৫-২০২৬/০৩ – এর ৪নং সিদ্ধান্ত অনুযায়ী, দলের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে নিম্নোক্ত ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়েছে বলে জানা যায়। ডেস্ক জেবি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এনসিপির তদন্ত কমিটি
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code