আমাদের স্বাস্থ্যসেবা শক্তিশালী : প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা না থাকলে মহামারির প্রভাব বাংলাদেশে ধ্বংসাত্মক হতে পারত। মহামারিতে আমরা সংক্রমণকে সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি এবং এখন সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। এ পর্যন্ত বাংলাদেশ তার লক্ষ্যমাত্রার ৯০ শতাংশের বেশি জনসংখ্যাকে বিনামূল্যে টিকা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি এবং ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি আয়োজিত ‘২০২২ গ্যাভি কোভ্যাক্স এএমসি সামিট : ব্রেক কোভিড নাও’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন।

শুক্রবার (৮ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে বাসস।

প্রধানমন্ত্রী বলেন, গ্যাভির সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব টিকা প্রয়োগের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা কোভ্যাক্স এএমসি প্রক্রিয়া থেকে অব্যাহত সমর্থনের জন্য উন্মুখ।

তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ ভ্যাকসিনের সমতা নিশ্চিত করতে প্রস্তুত এবং গ্যাভি ও কোভ্যাক্সে সঙ্গে সর্বদা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যারা এখনও টিকা দেওয়ার লক্ষ্য থেকে অনেক দূরে, তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবদান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনও টিকার লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য।

গ্যাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট সমর্থিত নিম্নআয়ের দেশগুলোর জন্য দাতা তহবিলে ৩ দশমিক ৮ বিলিয়ন ইউএস ডলারসহ কোভ্যাক্স-এর জন্য জরুরি আর্থিক সহায়তায় কমপক্ষে ৫ দশমিক ২ বিলিয়ন ইউএস ডলার সংগ্রহে সহায়তা করার লক্ষ্যে নেতা-স্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শেখ হাসিনা স্টেক হোল্ডারদেরকে সব দেশে টিকা প্রদানে সাহায্য করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি এই উদ্দেশ্যে আমাদের একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম অফার করেছে। ভবিষ্যতের মহামারি মোকাবিলা করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রয়োজনীয় সংস্থান এবং দক্ষতার সঙ্গে সমর্থন করতে হবে।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভ্যাকসিনকে বিশ্বব্যাপী জনসাধারণের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।’

Manual5 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী সোভেনজা শুলজে, গাভি বোর্ডের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারোসো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ড. নাজলা বাউডেন।

Manual8 Ad Code

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভিডিও বার্তা দিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code