আমার মেয়েই ঋষি সুনাককে প্রধানমন্ত্রী বানিয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের রাজনীতিতে কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থা। রাজনৈতিক বিতর্কের মুখে ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর পদ হারান কনজারভেটিভ পার্টির লিজ ট্রাস। পরে প্রধানমন্ত্রী হন একই দলের ঋষি সুনাক। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ঋষি। তবে তার শাশুড়ির দাবি, জামাতার এমন অভাবনীয় সাফল্যের মূল কারিগর তার মেয়ে অক্ষতা মূর্তি। তিনিই ঋষি সুনাককে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বানিয়েছেন।

Manual6 Ad Code

কথায় বলে, সব পুরুষের সাফল্যের পেছনেই কোনো না কোনো নারীর হাত থাকে। সেটি বোঝাতে গিয়েই এমন মন্তব্য করেন ঋষির শাশুড়ি সুধা মূর্তি। তার মেয়ে ঋষি সুনাককে প্রধানমন্ত্রী বানিয়েছে, সম্প্রতি এমন বক্তব্য দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০০৯ সালে অক্ষতাকে বিয়ে করেন ঋষি সুনাক। তার শ্বশুর বহুজাতিক তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় ধনকুবের নারায়ণ মূর্তি। শাশুড়ি সুধা মূর্তি সাহিত্যিক ও সমাজসেবী হিসেবে পরিচিত। কম যান না অক্ষতাও। ঋষির স্ত্রী ছাড়াও একাধিক পরিচয় রয়েছে তার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code