আমিরাতের সেই একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual8 Ad Code

লাহোরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ স্বাগতিকদের। পিএসএলে ঝলক দেখানো তারকা ক্রিকেটাররাই আছেন একাদশে।

Manual1 Ad Code

একাদশে পরিবর্তন নেই বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলা একই দল নিয়ে খেলতে নামছে সফরকারীরা। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে তারা। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশের বোলিং অপশন কম থাকলেও পাকিস্তান এ দিক থেকে বেশ ভারসাম্যপূর্ণ। পেস বোলিংয়ে পিএসএলে আলো ছড়ানো ফাহিম আশরাফ, হাসান আলী ও হারিস রউফ। সঙ্গে দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ।

আরব আমিরাতের কাছে সিরিজ হারের ক্ষত এই সিরিজে নিশ্চয়ই মুছতে চাইবে বাংলদেশ। তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে পাকিস্তানই। ১৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানের ১৬ জয়।

Manual2 Ad Code

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Manual3 Ad Code

পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code