আমিরাতে প্রচণ্ড বৃষ্টিপাত, বহু ফ্লাইট বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
আমিরাতে প্রচণ্ড বৃষ্টিপাত, বহু ফ্লাইট বাতিল

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র নিশ্চিত করেছেন আজ বৃহস্পতিবার (২ মে) সকালে ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, “দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে খারাপ আবহাওয়ার কারণে রাতের বেলা পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।”

এছাড়া বিমানবন্দরে আসার ক্ষেত্রে সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কারণ বৃষ্টির কারণে রাস্তায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হতে পারে।

Manual2 Ad Code

গত ১৪ এপ্রিল প্রচণ্ড বৃষ্টিপাতে দুবাইয়ের বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়। ওই সময় বিমানবন্দরেও পানি উঠে যায়। ওই বৃষ্টির কারণে সবমিলিয়ে ২ হাজার ফ্লাইট বাতিল করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফথস জানিয়েছেন, গত ১৪ এপ্রিলের বৃষ্টির সময় যে জরুরি প্রটোকল ব্যবহার করা হয়েছিল এবারই সেই একই প্রটোকল ব্যবহার করা হবে।

Manual8 Ad Code

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানিয়েছেন, নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থাকে কাটিয়ে উঠা এই বিমানবন্দর ভবিষ্যতেও এ ধরনের অবস্থা থেকে উত্তরণের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, সঠিক মানুষ, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এত বড় বিপর্যয় রেকর্ড সময়ের মধ্যে কাটিয়ে উঠেছিলেন তারা।

Manual6 Ad Code

আরব আমিরাতে সাধারণত এত বৃষ্টিপাত দেখা যায় না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে একদিনে এক বছরের সমান বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে যায়। পানির পরিমাণ এতই বেশি ছিল যে রাস্তায় থাকা গাড়িগুলো ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code