আমি একটা যন্ত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: এক দশক ধরে বলিউডের শীর্ষ গায়কের অলিখিত খেতাবটি নিজের করে রেখেছেন অরিজিৎ সিং। জনপ্রিয়তা, সাফল্য কিংবা অর্থ-সম্পদ কোনও কিছুতেই কমতি নেই তার। অথচ সব বিলাসিতা ছেড়ে তিনি থাকেন জন্মস্থান জিয়াগঞ্জে (পশ্চিমবঙ্গের এক প্রান্তিক লোকালয়)। নিজের সন্তানকে পড়ান সেখানকার স্থানীয় স্কুলে। চড়েন একটি পুরনো স্কুটিতে, গায়ে থাকে সাদামাটা পোশাক। মিশে থাকেন নিজের এলাকার মানুষের মাঝে, সাধারণ হয়ে।

Manual2 Ad Code

এসব কারণে অরিজিৎ সিংকে ‘রিক্লুসিভ সিঙ্গার’ বা নিভৃতচারী গায়ক বলে অভিহিত করেন বলিউডের অনেকে। কিন্তু কেন এমন থাকেন তিনি? এ প্রশ্নের জবাবে অরিজিৎ বললেন, ‘আমার মনে হয় নিভৃতে, একান্তে থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে, কোনও কাজে পূর্ণ মনোযোগ দিতে সহায়তা করে। আমি যদি কারও সঙ্গে দেখা করি, এটা আমার জীবনকে প্রভাবিত করবে। এজন্য কার সঙ্গে দেখা করবো, সেই পরিকল্পনা নিজে না করে জীবনের ওপর বিষয়টা ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, কিছু বন্ধুকে নিয়ে আমি চিন্তা করি, তারা হয়ত অনেক দূরে আছে, তবে আমার হৃদয়ের খুব কাছে আছে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code