আমি দ্বিতীয় সন্তানের মা হতে পারব না, এটা কষ্টের : রানী মুখার্জি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না বলিউডের মিষ্টি অভিনেত্রী রানী মুখার্জিকে। অভিনয় জগতের বাইরে ব্যক্তিজীবনকে সবসময় আড়ালেই রাখতে চেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সংসার, সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

Manual6 Ad Code

ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন রানী। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন রানী। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাতে মারা যায় সন্তান। রানী জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

Manual8 Ad Code

অভিনেত্রী বলেন, ‘আমি ৭ বছর দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু আমি আমার সন্তানটিকে হারিয়ে ফেলি।’

Manual7 Ad Code

আর মা হতে পারবেন না জানিয়ে রানী মুখার্জি বলেন, ‘আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটি খুবই বেদনাদায়ক। কারণ আমি আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না। আমার জন্য সত্যি এটি বেদনার।’

কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী। কৃতজ্ঞতা প্রকাশ করে রানী মুখার্জি বলেন, ‘আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।’

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। আদিত্যকে বিয়ের কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘সে খুব ভালো মানুষ। যেটা আমি আদির মধ্যে দেখি, সেটা ও যেমন দুর্দান্ত মানুষ, তেমনই ভালো ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তার নীতিবোধ অসম্ভব সজাগ। আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। যদিও এই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করতেই হতো, তা হলে আদি ছাড়া অন্য কেউ নয়।’

Manual8 Ad Code

রানী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগে গর্ভপাত হয় রানীর। কিন্তু তিনি এ ঘটনা কাউকে জানাননি। এমনকী এ সিনেমার প্রযোজক-পরিচালক কেউ-ই তা জানতেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code