আমেরিকার পর বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলো ইইউ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

বেলারুশের সকল অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার (২৪ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতার করতে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ জোর করে মিনস্কে অবতরণ করায় দেশটির সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা দেশগুলো।

সেই প্রেক্ষিতে গত মাসেই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এবার দেশটির সকল অর্থনৈতিক ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

এর আগে সম্প্রতি মানবাধিকারের অপব্যবহার এবং ক্ষয়িষ্ণু গণতন্ত্রের জন্য বেলারুশের এক ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন রাজস্ব বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকারের বাড়াবাড়ি রকমের সহিংসতা, নিপীড়ন, রায়ানএয়ারের বাণিজ্যিক ফ্লাইট জোর করে অবতরণ করানোর বেপরোয়া আচরণ এবং সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেফতারের জবাবে দেশটির ১৬ ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’

Manual4 Ad Code

বিবৃতিতে রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক কার্যালয়ের পরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা গণতন্ত্রের ওপর কোনও আক্রমণ এবং বাকস্বাধীনতার টুটি চিপে ধরা সহ্য করবে না।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code