আমেরিকায় এবার অবহেলায কৃষ্ণাঙ্গ ডাক্তারের মৃত্যুর অভিযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:  আমেরিকায় এক কৃষ্ণাঙ্গ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর আগে ওই চিকিৎসক অভিযোগ করে গেছেন, শুধু গায়ের রঙের কারণেই তিনি যথাযথ চিকিৎসা পাননি। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে এই ঘটনা ঘটেছে। করোনায় মারা যাওয়া চিকিৎসকের নাম সুসান মুর (৫২)। ৪ ডিসেম্বর ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে একটি ভিডিও আপলোড করেন তিনি। সেখানে  বলেন, তার শ্বেতাঙ্গ চিকিৎসকের কাছে বাঁচার জন্য তিনি ‘চিকিৎসা ভিক্ষা’ পর্যন্ত করেছিলেন। এরপরও তা পাননি। গত রবিবার সেখানকার অন্য একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ২৯ নভেম্বর মুরের কোভিড–১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। উচ্চ জ্বর নিয়ে তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থে ভর্তি হন। তখন তার কাশির সঙ্গে রক্তও পড়ছিল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code