আরও চার দলকে বঙ্গভবনে আমন্ত্রণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে আলোচনার জন্য নতুন করে নিবন্ধিত আরও চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দলগুলো হচ্ছে-গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং একই দিন সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে বঙ্গভবনে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Manual4 Ad Code

ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি। প্রথম দিন এ সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এর একদিন বিরতি দিয়ে বুধবার সংলাপে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। পর্যায়ক্রমে নিবন্ধিত সব দলই বঙ্গভবনে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

Manual2 Ad Code

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়। চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে ৩১টি দল এ সংলাপে অংশ নেয়।

Manual1 Ad Code

সংশ্লিষ্টদের মতে, নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করে গত দুই মেয়াদে ইসি গঠন করে আসছেন। আগের দুবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। দুবারই সার্চ কমিটির প্রধান ছিলেন প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন। সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। ইসি গঠনে এবারও একই পথে হাঁটছেন রাষ্ট্রপতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code