আরও ১ কোটি ফাইজার ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরো ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

Manual3 Ad Code

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ।

Manual2 Ad Code

দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

সরকারি হিসেব মতে, কেনা, বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে রোববার পর্যন্ত দেয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ।

Manual3 Ad Code

এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন মানুষকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code