আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
নিউজ ডেস্কঃ নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার আলম লিখেছেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোভ্যাক্স–সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ। নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন। বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ আগস্ট সংসদে বলেন, ‘এখন পর্যন্ত (৩০ আগস্ট) ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত রোববার পর্যন্ত হিসাবে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। সরকার দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে করোনার টিকার আওতায় আনতে চায়। এ জন্য দুই ডোজ করে ২৬ কোটি টিকা লাগবে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভ্যাক্সের বরাদ্দ থেকে বাংলাদেশের ৬ কোটি টিকা বিনা মূল্যে পাওয়ার কথা। ’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code