আর্জেন্টিনা সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে জানে: স্ক্যালোনি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ডাচদের বিপক্ষে শেষ ১৭ মিনিটে (ইনজুরি টাইম মিলিয়ে) ২ গোল হজম করে আর্জেন্টিনা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত আধাঘণ্টা সময়েও ম্যাচের নিষ্পত্তি না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই স্নায়ুচাপ সামলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরাই। ম্যাচ শেষে দলটির কোচ লিওনেল স্ক্যালোনি জানালেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার উপায় জানে আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনার ফাইনালে ওঠার অভিযান। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার রাতে আসরের প্রথম সেমিফাইনালে তাদের মাঠে নামতে হবে। প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করে দেওয়া ক্রোয়েশিয়া।

Manual8 Ad Code

শুক্রবার রাতে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৮৭ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ১২০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ হাসি হেসেছে দুইবারের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নাহুয়েল মলিনাকে অ্যাসিস্টের পর গোলও করেন আর্জেন্টাইন খুদে জাদুকর। অন্যদিকে পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের প্রথম দুটি শট রুখে দিয়েই মূল কাজটা করেছেন এমিলিয়ানো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code