আলুর খোসা ফেলে দিচ্ছেন? জেনে নিন এগুলো কাজে লাগানোর কিছু উপায়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:আমাদের প্রায় সবার রান্নাঘরেই আলু থাকে। আলু দিয়ে ভর্তা, ভাজি, চিপস, পরোটা কত কী তৈরি করা হয়! কিন্তু এর খোসাগুলো কী করেন? আপনি নিশ্চয়ই কোনো কিছু না ভেবেই সেগুলো ডাস্টবিনে ফেলে দেন। কেমন হয়, যদি আপনি সেগুলোকে সত্যিকারের কাজে লাগাতে পারেন? আলুর খোসা ডাস্টবিনে ফেলার আগে সেগুলোকে কাজে লাগানোর কিছু বুদ্ধিদীপ্ত উপায় জেনে নিন-

চিপস তৈরি করুন

Manual1 Ad Code

আপনি যদি এখনও আলুর খোসার চিপস না খেয়ে থাকেন, তবে এখনই বানাতে বসে যায়। এটি অসাধারণ একটি স্ন্যাকস। এই চিপস তেলে ভেজে অথবা এয়ার-ফ্রাই করে বানাতে পারেন। পরিষ্কার করা আলুর খোসাগুলো তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে, সেগুলোতে লবণ, গোলমরিচ এবং আপনার পছন্দের যেকোনো মসলা যেমন স্মোকড পাপরিকা, রসুনের গুঁড়া বা রোজমেরি দিয়ে নিন। আরও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে চান? একটি বেকিং ট্রে-তে ছড়িয়ে দিয়ে ২০০ক্ক সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য রোস্ট করুন। এর ফরে হালকা, মুচমুচে নাস্তা তৈরি হয়ে যাবে, যার জন্য আপনার প্রায় কোনো খরচই হবে না।

ছত্রাকনাশক তৈরি করুন

ছত্রাক নিয়ে সমস্যায় ভুগছেন? আলুর খোসা আপনার ত্রাতা। আলুতে প্রাকৃতিকভাবে সোলানিন থাকে, যা ছত্রাক-প্রতিরোধী গুণসম্পন্ন একটি যৌগ। আলুর খোসা ব্যবহার করে ঘরেই ছত্রাকনাশক তৈরি করতে পারেন। সোলানিন বের করার জন্য খোসাগুলো পানিতে সেদ্ধ করুন। কিছুক্ষণ রেখে দিন, তারপর প্রাপ্ত তরলটি ব্যবহার করুন। এই ছত্রাকনাশকটি আক্রান্ত গাছে স্প্রে করতে পারেন। এর সুবিধা হলো এটি জৈব এবং এর জন্য একেবারেই কোনো খরচ হবে না।

কম্পোস্টে ফেলুন

Manual5 Ad Code

আলুর খোসা আপনার কম্পোস্টের জন্য একটি চমৎকার সংযোজন। এটি নাইট্রোজেনে সমৃদ্ধ এবং যেকোনো কম্পোস্টের স্তূপে একটি মূল্যবান সবুজ উপাদান। কম্পোস্টে নিয়মিত আলুর খোসা যোগ করতে পারেন। তবে একটি বিষয়ে সচেতন থাকুন, যদি আপনার কম্পোস্টের স্তূপ যথেষ্ট তাপ উৎপন্ন না করে, তবে আলু পচে যাওয়ার আগেই তাতে অঙ্কুর গজাতে পারে।

Manual7 Ad Code

মাশরুম চাষ করুন

Manual5 Ad Code

আলুর খোসা আসলে তরল সোনা। আপনি এটি মাশরুম চাষের জন্য ব্যবহার করতে পারেন। আপনার আলুর খোসা কাঠের গুঁড়ার সঙ্গে মিশিয়ে তাতে মাশরুম স্পন দিন। খোসাগুলো বেড়ে ওঠা ছত্রাককে অতিরিক্ত পুষ্টি সরবরাহ করবে। ফসল তোলার পর ব্যবহৃত মিশ্রণটি সরাসরি কম্পোস্টে দিয়ে দেওয়া যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code