আসছে বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন আরো ২ হাজার চিকিৎসক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরিভিত্তিতে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

Manual5 Ad Code

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর অনুমোদন নেবে। এরপর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবনায় বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কনভেন সিটি বসুন্ধরা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেট আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। সারা দেশে এ রোগের চিকিৎসা দিতে পারে এমন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবে আরও চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code