আসাদের কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক : কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চীন সফর করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফরের অংশ হিসেবে শুক্রবার দুপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠক শেষে দুই নেতা চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংঝুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।

Manual4 Ad Code

যৌথ ঘোষণায় শি জিনপিং উল্লেখ করেছেন, কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। চীন সিরিয়ার সঙ্গে সম্পর্ককে সমৃদ্ধ করতে এবং চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত এগিয়ে নিতে ইচ্ছুক।

চীনের প্রশংসা করে আসাদ বলেছেন, চীন সর্বদা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচারের সঙ্গে নিজেকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক আইন ও মানবতাবাদকে সমুন্নত রেখে একটি গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করছে।

Manual4 Ad Code

সিরিয়ার পক্ষ সিরিয়ার জনগণের প্রতি সমর্থনের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আসাদ। তিনি বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে দীর্ঘমেয়াদি অংশীদার হতে ইচ্ছুক সিরিয়া।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code