আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আহত শিক্ষার্থীকে দেখতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কয়ার হাসপাতালে যাচ্ছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

Manual5 Ad Code

সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন।

Manual4 Ad Code

গতকাল থেকে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code