আয়ারল্যান্ড আ’লীগের আহ্বায়ক কমিটিতে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের স্পাইস অফ ইন্ডিয়াতে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডাবলিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলক সরকার ও সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও এক মিনিট নীরবতা পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোনদের ও স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধাদের।

Manual6 Ad Code

স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডাবলিন আওয়ামী লীগ, কর্ক আওয়ামী লীগ, ওফেলি আওয়ামী লীগসহ আরও বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগের কর্মীরা। সার্বিক তত্বাবধানে ছিল ডাবলিন আওয়ামী লীগ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code