ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর তাই তৃতীয় ওয়ানডেটা জস বাটলারদের জন্য ছিল অনেকটা নিয়ম রক্ষার। অন্যদিকে বাংলাদেশের জন্য এটা ছিল মান বাঁচানোর লড়াই। টানা হারে ৯ বছর পর আবারও ঘরের মাঠে হোয়াইটওয়াশের চোখরাঙানি ছিল। যদিও শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে মান রক্ষা হয়েছে স্বাগতিকদের। শেষ ওয়ানডেতে ৫০ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।

Manual8 Ad Code

টস জিতে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৯৬ রানে গুটিয়ে গেছে সফরকারী ইংলিশরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে ৭৫ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

এদিকে, ইংল্যান্ডবধের দিনে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। শুধু কি ব্যক্তিগত অর্জন? দলের এ প্রাণভোমরার ভেলকিতে আসা স্মরণীয় জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায়ও দুই ধাপ এগিয়েছে লাল-সবুজের দল। ২১ ম্যাচে ১৩ জয় ও ৮ হারে ১৩০ পয়েন্ট নিয়ে ছয় থেকে এক লাফে চারে উঠে গেছে বাংলাদেশ। আর তাতে অবনতি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা পাকিস্তান নেট রানরেটে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে অর্থাৎ পাঁচে নেমে গেছে। অন্যদিকে, ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ পরাজয়ে ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া।

Manual4 Ad Code

এদিকে, বাংলাদেশে পা রাখার আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ১৩৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ইংল্যান্ড। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ছিল ভারত। আর ১৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল নিউজিল্যান্ড।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code