ইংল্যান্ডের মাঠে ক্যারিবিয়ানদের টেস্ট জয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটন টেস্টে চার উইকেটের জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।

Manual6 Ad Code

করোনা ভাইরাসের কারণে দীর্ঘবিরতির পর গত বুধবার এই ম্যাচের মধ্যদিয়ে মাঠে ফেরে ক্রিকেট। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিকরা। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০৪ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ক্রেইগ ব্র্যাথওয়েটের ৬৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

Manual3 Ad Code

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলো স্বাগতিক ব্যাটসম্যানরা। এই ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখেও ৩১৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। শ্যানন তুলে নেন পাঁচটি উইকেট। জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে পৌঁছাতে সফরকারীদের ব্যয় হয়েছে ছয় উইকেট।

 

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code