ইইউ’র শীর্ষ কূটনীতিকের সফর অপ্রত্যাশিতভাবে বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: কোনও কারণ না দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সফর বাতিল করেছে চীন। পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তার বেইজিং সফরের কথা ছিল।

Manual4 Ad Code

আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা। চীনে দায়িত্বে থাকা ইইউ’র রাষ্ট্রদূত জর্জ টলেডো জানিয়েছেন, বাণিজ্য, মানবাধিকার এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোসেফ বোরেল ও চীনা কূটনীতিকদের আলোচনার কথা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, চীনা প্রতিপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহের বৈঠকটি সম্ভব হচ্ছে না। এখন বিকল্প ভাবতে হচ্ছে আমাদের। আলোচনার জন্য আমরা নতুন তারিখ বের করার চেষ্টা করবো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code