ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করছে। এ বিষয়ে ওয়াশিংটন থেকে বৃহস্পতিবারই ঘোষণা আসতে পারে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা দিলে দেশটিকে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে হবে। রাশিয়ার মিশাইল এবং ড্রোনে জর্জরিত ইউক্রেন সেসব অস্ত্র ব্যবহার করে নিজেদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো রক্ষা করতে পারবে।
গত সোমবার আরও শক্তিশালী অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারপরই আসতে যাচ্ছে এই ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়টই হবে ইউক্রেনকে এ পর্যন্ত পশ্চিমের দেওয়া সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

Manual8 Ad Code

হোয়াইট হাউসের ইউক্রেনবিষয়ক সাবেক নেতা, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা আলেক্সান্ডার ভিডম্যান বলেছেন, প্যাট্রিয়ট পাওয়া হবে কিয়েভের জন্য ‘খুব বেশি উল্লেখযোগ্য’ ব্যাপার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code