ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেন না প্রেসিডেন্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক শুক্রবার প্রেসিডেন্ট ভোলোদমির জেলেনস্কির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Manual3 Ad Code

প্রেসিডেন্টের চিন্তাভাবনা সেকেলে বলে সমালোচনা করা একটি অডিওটেপ ফাঁসের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানালেন।খবর আলজাজিরার।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি ওই পদত্যাগপত্র গ্রহণ করেননি। ফাঁস হওয়া অডিওটেপে অর্থনীতি নিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির চিন্তা-ভাবনা ‘সেকেলে’ বলে সমালোচনা করতে শোনা গেছে।

গত বুধবার সন্ধ্যায় বিতর্কিত এ অডিওটেপ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পরই হনচারুকের প্রধানমন্ত্রী পদ নিয়ে জল্পনা শুরু হয়।

Manual6 Ad Code

এ সময় অর্থনীতিতে নিজেও খুব একটা ভালো না বলে স্বীকার করতে শোনা যায় বক্তাকে। অডিওর ওই কণ্ঠের সঙ্গে প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুকের কণ্ঠের মিল আছে। তবে এটি সত্যিই তার কণ্ঠ কিনা, তা এখন্টো নিশ্চিত হওয়া যায়নি।

অডিওটেপটি গত বছর ডিসেম্বরে জাতীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের কর্মকর্তাদের একটি বৈঠকের।

এর পর এক ফেসবুক বার্তায় হনচারুক পদত্যাগের ঘোষণা দেন এবং সেখানে তিনি জেলেনস্কির প্রশংসা করেন।

তিনি লিখেন, প্রেসিডেন্টের প্রতি আমাদের সম্মান এবং আস্থার ব্যাপারে সন্দেহ দূর করার জন্য আমি পদত্যাগপত্র লিখে তা প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছি।

Manual3 Ad Code

গত আগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট জেলেনস্কির দল জয়লাভের পর পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী করা হয়েছিল হনচারুককে।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code