ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে গোলাবর্ষণের অভিযোগ রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া-ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রুশ সামরিক অবস্থানে ইউক্রেন গোলাবর্ষণ করছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। তবে রুশ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লুহানস্ক, ডনেস্ক ও জাপোরিজ্জিয়াতে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এমন সময় এই আক্রমণ চালানো হচ্ছে যখন রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে।

Manual1 Ad Code

মন্ত্রণালয় আরও বলেছে, লিম্যান অঞ্চলে রুশ অবস্থান লক্ষ্য করে চারটি মর্টার শেল নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনারা।

Manual1 Ad Code

রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণার পর প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেন বলেছে, রুশ যুদ্ধবিরতির সময় তারা লড়াই বন্ধ করবে না। কিয়েভ এটিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code