ইউক্রেনে লড়াইয়ে সাবেক ব্রিটিশ সেনা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াইয়ের সময় সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। মার্চে ব্রিটিশ বাহিনী ছেড়ে ইউক্রেন সফরে যান জর্ডান গ্যাটলি। বাবা তাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে গিয়ে ‘একজন বীর’ আখ্যা দিয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস্কে লড়াইয়ে নিহত হয়েছেন সাবেক ব্রিটিশ সেনা জর্ডান গ্যাটলি। গত কয়েক দিন ধরে শহরটিতে মারাত্মক লড়াই চলছে। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করা হচ্ছে’।
জর্ডান গ্যাটলির বাবা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তার ছেলে স্থানীয় বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করছিলেন। তিনি আরও জানান, শহরটি রক্ষার লড়াইয়ে সম্মুখ যুদ্ধে প্রাণঘাতী গুলিবিদ্ধ হন জর্ডান আর শুক্রবার তাদের তার মৃত্যুর খবর জানানো হয়। ‘সতর্ক বিবেচনার পর’ জর্ডান গ্যাটলি ইউক্রেনে গিয়েছিলেন বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code