ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে তিন দফায় কিঞ্জল হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করেছে রাশিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাশিয়ার রসিয়া-১ টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে সের্গেই শোইগু বলেন, তিন বার বিশেষ সামরিক অভিযানে কিঞ্জল হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছে। এতে চমৎকার ফল মিলেছে।
হাইপারসনিক মিসাইল বলতে শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র বোঝানো হয়। কিঞ্জল হলো রাশিয়ার পারমাণবিক সক্ষমতাসম্পন্ন হাইপারসনিক এয়ার-টু-সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ দুই হাজার কিলোমিটারেরও বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code