ইউক্রেন নিয়ে মস্কোর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইউক্রেনের সংঘাত চারপাশে ছড়িয়ে পড়তে পারে এমন ঝুঁকির বিষয়ে মস্কোর সতর্কতা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত। বুধবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই কথা বলেছেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন রিয়াবকভ। এসময় তিনি জানান, তাদের মধ্যে কোনও বৈঠক হবে না। কেননা, উভয় পক্ষেরই ‘বলার মতো কোনও কথা নেই।’

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক একটি ব্রিফিংয়ে বলেছেন, কিয়েভকে রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলা চালানোর অনুমতি দেওয়া ইউক্রেনে সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code