ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়াবে এফ-১৬

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেদারল্যান্ডস ও ডেনমার্কের পক্ষ থেকে ইউক্রেনকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার মস্কো হুঁশিয়ারি জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত ইউক্রেনের চলমান যুদ্ধের তীব্রতা বাড়াবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

রবিবার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে এই যুদ্ধবিমান সরবরাহ করবে। আগামী বছরের শুরুতে প্রথম ধাপে ছয়টি যুদ্ধবিমান দেওয়া হবে।

এই ঘোষণার নিন্দা জানিয়ে ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন বলেছেন, ডেনমার্ক এখন ইউক্রেনকে ১৯টি এফ-১৬ বিমান দেওয়ার যে সিদ্ধান্ত তা সংঘাত বৃদ্ধি করবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code