ইউক্রেন যুদ্ধে বিশ্বে তেলের দাম বাড়ছে, আগেই সতর্কতা জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

সম্পাদকীয়: রাশিয়া এবং ইউক্রেন সংকটে বড় ধাক্কা এসেছে বিশ্ববাজারে তেলের দামে। এর পাশাপাশি অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার উত্তেজনার কারণে বিশ্বজুড়েই তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। মূলত সেই আতঙ্কেই তেলের দাম দিন দিন বাড়ছে। বিশ্ববাজারে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ৩টা ১৭ মিনিটে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৯৮ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ব্যারেল প্রতি দাম ৯৫ দশমিক ৮১ মার্কিন ডলারে পৌঁছেছে। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য এবং এর পশ্চিমা মিত্র দেশগুলো।

Manual7 Ad Code

কিন্তু সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা এলে বিশ্ববাজারে তেলের দামের লাগাম টানা যাবে না বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। ফিডেলিটি ইন্টারন্যালের পরিচালক মেইক কুরি বলেন, ইউক্রেন সংকটের কারণে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এর আগেও বাজার বিশেষজ্ঞরা এমন আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্বব্যাপী ১০ ভাগ তেলের মধ্যে এক ভাগই আসে রাশিয়া থেকে। সুতরাং বিশ্বের তেলের বাজারে সবচেয়ে বড় খেলোয়ার বলা যায় মস্কোকেই। আর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংকট বাড়তে থাকলে তা নিঃসন্দেহে প্যাট্রোল পাম্পের গ্রাহকদের ওপর বড় প্রভাব ফেলবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code