ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: ন্যাটো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং রাশিয়া-ন্যাটোর যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলস্টেনবার্গ। খবর দ্য গার্ডিয়ানের।

Manual7 Ad Code

নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে তিনি বলেন, এটি ইউক্রেনের একটি ভয়াবহ যুদ্ধ। এটি ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমন ঘটনা এড়াতে আমরা প্রতিদিন কাজ করছি।

Manual7 Ad Code

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্টলস্টেনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন কোনও সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সংঘাত এড়ানো গুরুত্বপূর্ণ। নয়তো ইউরোপের আরও দেশ আক্রান্ত হতে পারে।

Manual8 Ad Code

ইউক্রেনে যুদ্ধ শুরু থেকেই মস্কোর অভিযোগ, কিয়েভের সেনাদের সামরিক সহায়তা দিয়ে আসছে ন্যাটো। রুশ বাহিনীর ওপর হামলার জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণ অব্যাহত রেখেছে পশ্চিমা সামরিক জোটটি। ইউক্রেনকে সামরিক সহযোগিতা না করতে বারবার হুমকি দিয়ে আসছে রুশ প্রেসিডেন্ট পুতিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code