ইউরোপেও আতঙ্ক ছড়াচ্ছে এমপক্স

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস: এতদিন আফ্রিকাতে এমপক্স রোগ প্রভাব বিস্তার করলেও এবার ইউরোপেও আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। আফ্রিকার বাইরে প্রথম ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়েছে এমপক্স রোগ। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

Manual7 Ad Code

সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনও একটি অঞ্চলে ছিলেন। সেখানেই তিনি আক্রান্ত হন। আফ্রিকার ওই অঞ্চলে সম্প্রতি এমপক্স ক্লেইড ১ ব্যাপকভাবে ছড়িয়েছে। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার প্রধান অলিভিয়া বলছেন, আক্রান্ত ব্যক্তি স্টকহোমে চিকিৎসার জন্য এসেছেন। তবে সুইডেনে তিনি চিকিৎসা নেওয়ার মানেই এই নয় যে, বৃহত্তর পরিসরে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code